মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত প্রায় তিনটার দিকে মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা–মানরা চৌরাস্তায় অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে কে বা কারা আগুন দেয়। এতে স্তম্ভে আংশিক পুড়ে যায়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

শিরোনাম