সংবাদ জমিন অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জ সদরে ট্রাক চাপায় নমিত সরকার (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।ঢাকা আরিচা মহাসড়কের সদরের মুলজান এলাকায় গত শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।নিহত নমিত সরকার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগার-শ্রী এলাকার নগেন্দ্র কুমার সরকারের ছেলে।
দুপুরে পাটুরিয়ার দিক থেকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলা হয়েছে।