মানিকগঞ্জে ডেঙ্গুতে মারা গেলো ছেলে, লাশ দেখে মারা গেলো মা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে ডেঙ্গুতে মারা গেলো ছেলে, লাশ দেখে মারা গেলো মা। এ ঘটনায় গোটা এলাকায় শোকাবহ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে,শনিবার(১৮ অক্টোবর) ভোরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল আওয়াল (৪১) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার (১৯ অক্টোবর) সকালে ছেলের লাশ দেখে মা রেহেলা বেগম(৬৯) মারা যান। মা ও ছেলের মৃত্যুতে ঐ পরিবারে বইছে শোকের মাতম।

শিরোনাম