মানিকগঞ্জে ডোবা থেকে নিখোঁজ মসজিদের ইমামের লাশ উদ্ধার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের ঘিওরে ডোবা থেকে নিখোঁজ মসজিদের ইমামের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ১ দিন পার হলেও এলাকায় নানামুথী গুঞ্জণ চলছে। ইমামের পরিবারে বইছে কান্নার মাতম।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া এলাকার একটি ডোবা থেকে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে রফিকুল ইসলাম (৩৮) নামে এক ইমামের লাশ ভেসে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানাই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় পুখুরিয়া মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গতকাল নিহতের স্ত্রী মোছা. মরিয়ম ঘিওর থানায় স্বামীর নিখোঁজ ডায়রি করেন। ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কহিনুর মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।