মানিকগঞ্জে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালতে মামলা। যাদের বিরুদ্ধে মাামলা দায়ের করা হয়েছে তারা হলেন, মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।মামলার বাদী মনির হোসেন নামে এক ব্যক্তি। মামলার বাদী মনির হোসেন (৪১) এর বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর মাধবপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে।
জানা গেছে, ঐ গ্রামের আমজাদ খানের ছেলে রবিউল ও মামলার বাদী মনির হোসেনের শ্বাশুড়ি রহিমার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলে আসছে। সম্প্রতি বিরোধপূর্ণ জমি দখল নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন মামলার বাদির শ্বাশুড়ী রহিমা খাতুন। খারাপ ব্যবহার করায় শ্বাশুড়ীর হয়ে জামাই মনির হোসাইন বাদী হয়ে ঐ অফিসারদের বিরুদ্ধে আদালতে মামলা ঠুঁকে দেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।