মানিকগঞ্জে দুর্নীতির অভিযোগে উথলী এজিএস স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

মানকিগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের উথলী এজিএস স্কুলের প্রধান শিক্ষক ইউছুব আলীর দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিনের প্রকৃত দামের চেয়ে ৫ গুণ বেশি ব্যয় দেখিয়ে ভুয়া বিল-ভাউচারে মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগসহ আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে । গত ২৭শে মার্চ প্রধান শিক্ষক ইউছুব আলীকে সাময়িক বরখাস্তের কথা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সালাউদ্দিন সরকার

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সালাহ উদ্দিন সরকার জানান, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে অসদাচরণের কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শিরোনাম