মানিকগঞ্জে প্রেমিকার বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে প্রেমিকের অনশন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
প্রেমিকের বাড়িতে প্রেমিকা নয়,এবার প্রেমিকার বাড়িতে প্রেমিক ফাঁসির দড়ি নিয়ে অনশন করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে জেলার হরিরামপুর উপজেলার কৌড়ি এলাকায়।

জানা গেছে, ৩ মাস পূর্ব থেকে উপজেলার উত্তর মেরুন্ডি এলাকার ঠিকাদার রবিউল ইসলাম রবি(২৮) এর সাথে কৌড়ি এলাকার প্রবাসী কুদ্দুসের কলেজ পড়ুয়া কন্যা তাহমিনা মীম(২১)এর প্রেম চলে আসছিল।সম্প্রতি তাদের মধ্যে প্রেমের ভাটা পড়ে। এরপর থেকে প্রেমিক রবি মানসিক যন্ত্রণায় কাতর হয়ে পড়ে।

মঙ্গলবার(২১ অক্টোবর) প্রেমিক রবি বিয়ের দাবিতে প্রেমিকা মীমের বাড়িতে ফাঁসির দড়ি নিয়ে অনশন শুরু করে।এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় হৈচৈ পড়ে যায়। এলাকার শ’শ লোক এ ঘটনা অবলোকন করতে ঐ বাড়িতে ভীড় করে।

প্রেমিকা মীম তার সাথে প্রেমের কথা অস্বীকার করেছেন।অপরদিকে তার মা জানান,মেয়ে যেখানে রাজি হবে সেখানেই বিয়ে দেয়া হবে। এ ব্যাপারে গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন,বিষয়টি আমি পুলিশকে অবগত করেছি।

শিরোনাম