মানিকগঞ্জে ফিলিং স্টেশনে জ্বালানী কম দেয়ায় জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ফিলিং স্টেশনে জ্বালানী কম দেয়ায় জরিমানা। মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে ওজনে কারচুপির অভিযোগে অর্ধলাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বালিরটেক মালাকার বাড়ির মোড় এলাকার থ্রি স্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এবিএম শামছুন্নবী তুলিপ এবং জেলা পুলিশের একটি টিম।

অভিযানকালে যাচাই করে দেখা যায়, থ্রি স্টার ফিলিং স্টেশন প্রতি লিটার অকটেন ও ডিজেলে গ্রাহকদের আনুমানিক ২০ মিলিলিটার করে কম দিচ্ছিল। এতে ভোক্তারা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

শিরোনাম