মানিকগঞ্জে বিএনপি নেতার সমর্থকদের হামলায় আহত হলো যুবদল নেতা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে বিএনপি নেতার সমর্থকদের হামলায় আহত হলো যুবদল নেতা আহত হয়েছে। আর এ ঘটনায় বিএনপি ও যুবদলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে,মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধার সমর্থকদের বিরুদ্ধে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের বহলাতলী বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি মো. মুজিবুর রহমান। আহত মাসুম শিকদার বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে কোন অভিযোগ দায়ের করা হয়েছেন।

শিরোনাম