মানিকগঞ্জে ভারসাম্যহীন মেয়ের হাতে মা খু/ন

মানিকগঞ্জ প্রতিনিধি:
ভারসাম্যহীন মেয়ের হাতে মা খু/ন। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক মেয়ের বিরুদ্ধে তার বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া বেগম (৯৮) মধ্যধুসুরিয়া গ্রামের মৃত আব্দুস সোবহানের স্ত্রী। এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, ঘটনার পর অভিযুক্ত রোকেয়া আক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শিরোনাম