মানিকগঞ্জে ভুট্টাক্ষেতে পাওয়া গেলো মানুষের বিচ্ছিন্ন মাথা

জেলা প্রতিনিধি:
দেখা মিললো মানুষের বিচ্ছিন্ন মাথা। মানিকগঞ্জে ভুট্টাক্ষেত থেকে মানুষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকা নদীপাড়ের একটি ভুট্টাক্ষেত থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, মাথাটি ওই এলাকায় তিনদিন আগে উদ্ধার হওয়া ইজিবাইকচালক রফিক মিয়ার (২৭)। ভুট্টাক্ষেত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তিনদিন আগে ওই তরুণের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। বানিয়াজুরি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক পুলক কুমার দাস মজুমদার বলেন, সকালে দিঘুলিয়া এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে এক ব্যক্তি নিজের ক্ষেতে ভুট্টা তুলতে গেলে শরীর থেকে বিচ্ছিন্ন মাথাটি দেখতে পান। এরপর বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

শিরোনাম