মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে মন্দিরে দেবীর কপালে সিঁদুর দেয়ার সময় সেলফি তোলার সময় মোমবাতির আগুনে ১ নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ ১ সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শুক্রবার রাত ২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে,মানিকগঞ্জ সদর উপজেলার গঙ্গাধরপট্রির বনগ্রামের মুক্তিযোদ্ধা নিরঞ্জণ সাহার মেয়ে মলি রানী সাহা(৪৬) ১৮ এপ্রিল মানিকগঞ্জ পৌর সভার কালীবাড়ি মন্দিরে গিয়ে দেবীর কপালে সিঁদুর দেয়ার দৃশ্য ধারণ করতে সেলফি তুলতে যায়।এ সময় পাশের মোমবাতির আগুন লেগে যায় তার শাড়ীতে।আগুনের লেলিহান শিখায় গুরুতর আহত মলি রানী সাহাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। ১ সপ্তাহ বৃহস্পতিবার রাতে সবাইকে কাদিয়ে পরপারে চলে যান।