মানিকগঞ্জে মানবজমিনের সাংবাদিকের বাড়িতে ডাকাতদলের হানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানবজমিনের সাংবাদিক আইরিন আক্তার আঁচলের মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাড়িতে ডাকাতদল হানা দিয়েছে। বাড়িতে থাকা তার বাবা-মা এবং ছোট ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সংঘবদ্ধ ডাকাত দল পালিয়ে যায়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আঁচলের পরিবার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১২টার পর।

এ ব্যাপারে শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।সূত্র-মানবজমিন

শিরোনাম