মানিকগঞ্জে মেলায় গিয়ে ছরিকাঘাতে প্রাণ হারালো স্কুল ছাত্র

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে মেলায় গিয়ে ছরিকাঘাতে প্রাণ হারালো স্কুল ছাত্র। এ ঘটনায় ঐ পরিবারে চলছে শোকের মাতম।

জানা গেছে,মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া (খালপাড়) গ্রামের সৌদিপ্রবাসী মানিক মিয়ার ছেলে ও নবম শ্রেণীর স্কুল পড়ুয়া পুত্র আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) পুটাইল নদীর পাড়ে শনিবার রাতে মেলায় ঘুরতে যায়। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‌কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।

শিরোনাম