মানিকগঞ্জে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার চোর

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে মোটরসাইকেল চুরি করতে গিয়ে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাটা শোরুমের এক সেলস অফিসারের মোটরসাইকেল চুরি করার সময় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে ধোলাই দিয়ে একটি স্থানে বেঁধে রাখে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক ব্যক্তির পরিচয় এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিরোনাম