মানিকগঞ্জে মোবাইল ফোনে প্রেম,অতঃপর বিয়ের প্রলোভনে ধর্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মোবাইল ফোনে প্রেম,অতঃপর বিয়ের প্রলোভনে ধর্ষণ।আর এ ঘটনা নিয়ে এখন যত আলেচনা,যত গুঞ্জণ।

জানা গেছে,মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সুবুলিয়া ডাঙ্গা গ্রামের এক মেয়ের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ইমরানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ঐ মেয়েকে নানার বাড়িতে ধর্ষণ করে।পরে বিয়ের চাপ দিলে ইমরান ঐ মেয়েকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং ঘটনা কারো কাছে ফাঁস না করার হুমকি প্রদর্শন করে।শেষবার মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ইমরানকে আটক করে ঐ মেয়ে ও স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, অভিযুক্ত ইমরান একাধিকবার ধর্ষণের কথা আদালতে স্বীকার করেছেন।

উল্লেখ্য,প্রতারক ইমরন বিবাহিত।শুধু তাই নয়,তারঘরে ৩টি সন্তানও রয়েছে।

শিরোনাম