মানিকগঞ্জে যুবদল নেতার উপর হামলা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
যুবদল নেতার উপর হামলা। মানিকগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক জেলা ছাত্রদল নেতা ও বর্তমান জেলা যুবদল নেতা আব্দুল মালেক এর ওপর মর্মান্তিক হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, মাদক ব্যবসায়ী খোকন সম্প্রতি আব্দুল মালেকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিকাশে টাকা পাঠানোর পর মালেক সেই টাকা দাবি করলে পরে দেয়ার কথা বলে। তাৎক্ষণিক সেই টাকা চাইলে খোকন তাকে হত্যার হুমকি দিয়ে তরিঘরি করে দোকানের সামনে থেকে চলে যায়। মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)পুনরায় টাকা দাবি করলে খোকন হত্যার উদ্দেশ্যে মালেক এর দোকানে ঢুকে পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শিরোনাম