মানিকগঞ্জে যুবদল নেতার শতাধিক ফেস্টুন ছেঁড়া নিয়ে উত্তেজনা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জুবায়ের আহমেদ ওমরের টানানো দেড় শতাধিক ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতের যে কোনো সময় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জুবায়ের আহমেদ ওমর। হরিরামপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, ফেস্টুন ছেঁড়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম