মানিকগঞ্জে শিবির সমাবেশে ডাকসুর জিএস ফরহাদ যা বললেন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে শিবির সমাবেশে ডাকসুর জিএস ফরহাদ যা বললেন তা নিয়ে শিবির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ বলেছেন, আমাদের ভাইয়েরা দেশটাকে গড়ার জন্য স্বপ্ন দেখছেন। তারা একদিন এই দেশটাকে নেতৃত্ব দেবেন। সেই স্বপ্নই দেখি। সে জন্য আমাদের একযোগে একসঙ্গে কাজ করতে হবে। শনিবার (২৫ অক্টোবর) সকালে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা ইসলামী ছাত্রশিবিরের প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম ফরহাদ প্রীতি সমাবেশে আরো বলেন, যার যার জায়গা থেকে আমি থেকে যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে আমরা একটা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারব ইনশাআল্লাহ। যে বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল পর্যায়ের দুর্নীতি, অপরাধ, দুঃশাসন মুক্ত হবে ইনশাল্লাহ।