মানিকগঞ্জে সাংবাদিকের উপর হামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কেউ গ্রেফতার হয়নি

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী এলাকায় ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সাংবাদিকের উপর হামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি অভিযুক্তরা। ঐ ঘটনায় আহত হন সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক এবং সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন।

এ ঘটনায় শনিবার (৪ অক্টোবর) মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কস্থ সম্পাদক পরিষদের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্পাদক পরিষদের নেতারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

ঐ সভায় বক্তারা আরো বলেন,এটা শুধু ওই সাংবাদিকের উপর হামলা নয়, এটা গোটা সাংবাদিক সমাজের উপর হামলার সামিল।

শিরোনাম