মানিকগঞ্জে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক-৪

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালীপাড়া এলাকা থেকে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার (৪০) ও তার স্বামী এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. লিটন খান (৫২),ছাত্রলীগের শিবালয় উপজেলার সাবেক আহ্বায়ক হাজী খন্দকার মিজানুর রহমানকে (৪৩) ও অন্বয়পুর এলাকা থেকে মানিকগঞ্জ জেলা যুবলীগের সদস্য বিএম আকরাম হোসেন মজনুকে (৪২) আটক করা হয়।

শিরোনাম