মানিকগঞ্জে সেলফির ভেল্কিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সেলফির ভেল্কিতে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর।দুর্ঘটনার পর পালিয়ে গেছে সেলফি পরিবহন।পুলিশ ঐ পরিবহন ও চালককে আটকের চেষ্টা করছে।

জানা গেছে,শনিবার (২১ জুন) সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় তারা মিয়া (৩৮) নামে এক ব্যক্তি মোটর সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছিলেন।পথিমধ্যে গোলড়া বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ঐ মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়।

নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা এবং বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার সংবাদ মাধ্যমকে বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে। অভিযুক্ত চালককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম