মানিকগঞ্জ প্রতিনিধিঃ
হাসপাতালে আশ্রয় নিয়েছিল স্বামী-স্ত্রী,স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধ*র্ষ*ণ। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নিতে আসা এক গৃহবধূকে স্বামীর কাছ থেকে আলাদা করে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। একই সঙ্গে তাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। আটককুতরা হলেন,আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ ।
রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।