মানিকগঞ্জে ৪টি আসন রাখার দাবি

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে আগের মতোই চারটি করে সংসদীয় আসন রাখার দাবি জানিয়েছেন জেলার প্রতিনিধিরা। মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন অফিসে সংসদীয় আসনের শুনানিতে তারা এ দাবি জানান।

জানা গেছে,, ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি করা হয়। এতে করে সংসদে মানিকগঞ্জের জনগণের প্রতিনিধিত্ব কমেছে। চারটি আসন থাকায় মানিকগঞ্জে যে বরাদ্দ ছিল তা কমে গেছে।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা সংবাদ মাধ্যমকে বলেন, আমি এখানে এসেছি মানিকগঞ্জের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে। ২০০১ সালের মতো মানিকগঞ্জে চারটি আসনের দাবি মানিকগঞ্জের সব স্তরের মানুষের দাবি।

শিরোনাম