মানিকগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে ভাসমান মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জানা গেছে, ১১ জানুয়ারী জেলা প্রশাসন, মানিকগঞ্জের উদ্যোগে কনকনে শীতের রাতে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের আশ্রয়ণে বসবাসরত উপকারভোগী ও মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার ভাসমান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শিরোনাম