মানিকগঞ্জ পৌর প্যানেল মেয়রের কান ধরে ওঠবস নিয়ে তোলপাড়

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌর প্যানেল মেয়রের কান ধরে ওঠবস নিয়ে তোলপাড়।সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আস্থাভাজন (ধর্মপুত্র) হিসেবে পরিচিত মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল-২ মেয়র তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করানো একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

জানা যায়,দু’দিন আগে রাতে জেলা ক্রীড়া সংস্থা চত্বরে দাপুটে এই প্যানেল মেয়রকে কানধরে ওঠবস, চড়-থাপ্পড় করানোসহ শার্ট ছিঁড়ে ফেলা হয়। সেখানে দেখা যায় কয়েকজন যুবক তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করাচ্ছেন আর সেই সঙ্গে চড়-থাপ্পড়ও মারছেন। হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লওখণ্ডা এলাকার মো. লাল চাঁন মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আস্থাভাজন (ধর্মপুত্র) বলে জানা গেছে।তবে এ ব্যাপারে তসলিম নিরাপত্তার স্বার্থে কোন প্রকার মন্তব্য করতে রাজি হনননি।

শিরোনাম