মানিকগঞ্জ বাস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
সারা দেশে আওওয়ামীলীগের লকডাউন কর্মসূচীকে ঘিরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে,বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরের প্রবেশমুখে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করে। এদিকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা জড়ো হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শিরোনাম