মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি দুর্জয় গ্রেফতার,আদালতে তোলার সময় ডিম নিক্ষেপ, চার দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টারঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে আদালতে তোলার সময় ক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেও আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। এদিন ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানী ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল। পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি দুর্জয়।

এদিন সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ। আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয়পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিরোনাম