কোহিনূর ইসলাম রাব্বি:
মানিকগঞ্জ-২ আসনে কে বিজয়ের হাসি হাসবেন। কার ভাগ্যে বিজয়ের মালা পড়বে, প্রমুখ আলোচনা এখন ভোটারমনে। এবারের ত্রয়োদশ সাংসদ নির্বাচন হচ্ছে উৎসব মুখর ছাড়া। স্বাধীনতার পর এবারই প্রথম এ ধরণের নির্বাচন। সারাদেশে সহিসংস ঘটনা চলছে। নির্বাচনের দিন ও পরের দিন উত্তাল থাকতে পাওে সারা দেশ। হতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। শুধু সিংগাইর নয় সারা দেশে ঘটতে পারে এ ধরণের ঘটনা। তাই ভোটার মনে সদা আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার,১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। তবে বৃহৎদল আওয়ামীলীগ না থাকায় এবং ভোটার মনে আতঙ্ক থাকায় ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা রয়েছে তা নিশ্চিত করেই বলা যায়।
রাজধানীর পার্শ্ববর্তী এই আসনের রাজনৈতিক ইতিহাস বর্ণাঢ্য। বর্ণাঢ্য রজনীতির ইতিহাস হলেও এ এলাকার জনগণের ভাগ্যের চাকা পাল্টায়নি। হয়নি আশানুরুপ উন্নয়ন।নির্বাচন আসে নির্বাচন যায়,নেতা আসে নেতা যায়,কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। অথচ একবোরে রাজধানী ঢাকার সন্নিকটে। আশির দশকে সিংগাইর-সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর নিয়ে গঠিত ছিল মানিকগঞ্জ-৪ আসন। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের ৪ টি আসনকে পুনবিন্যাস করে ৩ টি আসন করা হয়। সিংগাইর, হরিরামপুর এবং মানিকগঞ্জ সদর ইউনিয়নের হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসনটি গঠিত।
এবারের নির্বাচনে এই আসনে বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত (ধানের শিষ), জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান(লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী এবং ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিন। এ ক্ষেত্রে ধানের শীষ প্রতীকে ইঞ্জনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে জনমতে এগিয়ে রাখা হচ্ছে। এরপর ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিনকে এগিয়ে রাখা হচ্ছে।নীরব ভোট ব্যাংক রয়েছে তার।এরপর যিনি কিছুটা ভোট পাবেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী।
উল্লেখ্য,এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৬২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ২১২, নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪০৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।