মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষের কান্ডারী মঈনুল ইসলাম খান শান্ত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষের কান্ডারী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তসহ ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিরোনাম