মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর নিকট কুপোকাত কন্ঠশিল্পী মমতাজ বেগম

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সাথে হেরে গেলেন কন্ঠশিল্পী মমতা বেগম।তার পরাজয়ের মধ্য দিয়ে ১০ বছর পর ক্ষমতার পালা বদল হলো।

রোববার(৭ জানুয়ারী) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কন্ঠশিল্পী মমতাজ বেগম নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।অল্প ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী বাজিমাত করলেন।তার বাজিমাতের মধ্য দিয়ে মানিকগঞ্জের রাজনীতিতে জনপ্রতিনিধি হিসেবে নতুন মুখের আবির্ভাব ঘটল।

শিরোনাম