মানিক মিয়া অ্যাভিনিউতে সংঘর্ষ, জুলাইযোদ্ধাসহ আহত-২০

সংবাদ জমিন রিপোর্টঃ
মানিক মিয়া অ্যাভিনিউতে সংঘর্ষ, জুলাইযোদ্ধাসহ আহত-২০ । জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন, আতিকুল গাজী (২০), সাইফুল ইসলাম (২৬), লাইলী আক্তার (২৫), কামরুল হাসান (২৯), শরিফুল ইসলাম (২৯), সিনথিয়া (২১), আশরাফুল (২০), হাবিবউল্লাহ (৩০), শফিউল্লাহ (৩২), শাকিব (২৫), মো. লিটন (৩২), তানভীর (২২), দুলাল (৩০), কামাল (৩২), ওমর ফারুক (২৭), নুরুল হুদা (২৫), আখের উদ্দিন (২৮), মিজান (২৮), মোস্তাক বিপ্লব (২৭) ও আল আমিন (৩৪)।

শিরোনাম