মামা মন্ত্রী,ভাগনে প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি :
মামা মন্ত্রী, ভাগনে প্রতিমন্ত্রী। নতুন মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন যমুনা তীরবর্তী জেলা সিরাজগঞ্জের দুজন। তারা মামা ও ভাগনে। এই আনন্দে উচ্ছ্বসিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করেছেন তারা। তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগনে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এম এ মুহিত।

মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মী ও লোকজন। তাদের হাত ধরে উন্নয়নের নতুন অধ্যায় শুরুর প্রত্যাশা অনেকের।

শিরোনাম