স্পোর্টস ডেস্কঃ
মায়ামি জিতে গেলো মেসির নৈপুণ্যে। মেজর লিগ সকারে মেসির নৈপুণ্যে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। তারা সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে।
লিগস কাপের ফাইনালে এই সিয়াটলের কাছেই হার দেখেছিল মায়ামি। এবার তার প্রতিশোধ নিয়েছে মায়ামি। যার পেছনের কারিগর ছিলেন লিওনেল মেসি। একটি গোলের সঙ্গে আরেকটি বানিয়েও দেন তিনি।