মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের এক নেতা ও তাঁর সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ওই কর্মকর্তা থানায় মামলা করেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই মামলায় আসামি করা হয়েছে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও ছাত্রনেতা ফজলুল হককে (৩২)।

শিরোনাম