মার্কিন চাপ বাড়িয়ে ভারত সফরে আসছেন পুতিন

নিজস্ব প্রতিনিধি, কলকাতারঃ
বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ইতিমধ্যেই ভারতের উপর দু’দফায় মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার আবহে কৃষকদের স্বার্থরক্ষার কথা বলে মোদি আমেরিকাকে বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার দিল্লিতে এমএস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে ভাষণে মোদি বলেন, কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে। ভারত কখনও কৃষক, গোপালক, মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। তার পরেই ইঙ্গিতপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি, ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে। কিন্তু আমি তার জন্য প্রস্তুত রয়েছি। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় ভারত প্রস্তুত।

শিরোনাম