মার্কিন স্থলসেনাদের আগুনে পুড়িয়ে মারার হুমকি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
স্থলসেনাদের আগুনে পুড়িয়ে মারার হুমকি। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন সেনারা ইরানে পা রাখলে তাদের ‘আগুনে পুড়িয়ে’ মারা হবে। মধ্যপ্রাচ্যে মাসব্যাপী চলা যুদ্ধ বন্ধে পাকিস্তানে যখন চার দেশের কূটনীতিকেরা বৈঠকে বসেছেন, ঠিক তখনই তিনি এমন হুঁশিয়ারি দিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, গালিবাফ বলেছেন, ‘আমাদের বাহিনী মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় রয়েছে, যাতে তাদের ওপর আগুন ঢেলে দেওয়া যায় এবং তাদের আঞ্চলিক সহযোগীদের চিরতরে শিক্ষা দেওয়া যায়।’

শিরোনাম