মালয়েশিয়ার প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে সকাল ৯টায় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শিরোনাম