মাসব্যাপাী পালিত হচ্ছে‘আমাদের ভালবাসার ৯৩’এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

মো: কোহিনূর ইসলাম রাব্বি:
মানুষ মানুষের জন্য,বন্ধু বন্ধুর জন্য,‘আমাদের ভালবাসার ৯৩’ সবার জন্য। এই তো সেদিনের কথা। পার হয়ে গেছে ৫টি বছর। পেরিয়ে গেছে গঙ্গা-যমুনার বুহু জল। পিল পিল করে ৫টি বছর পার হয়ে গেছে। সফলতার সাথে অতিক্রান্ত হয়ে গেছে ৫টি বছর। সেবামূলক কর্মকান্ডই ছিল ‘আমাদের ভালবাসার ৯৩’এর মূল মন্ত্র। বন্ধুর জন্য বন্ধুর ভাব বিনিময় ছিল অবিরাম।

গেল ২৬ ফেব্রুয়ারী ছিল ‘আমাদের ভালোবাসার ৯৩ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো। এ উপলক্ষে ১ম পর্বে নারায়ণগঞ্জের মৌচাকে মারকাযুল কুরআন বাংলাদেশ-এ ইফতারের আয়োজন করা হয়।

 

 

এরপর ২য় পর্বে রায়েরবাগ,যাত্রাবাড়ী,ঢাকার জামিয়াতুল সুফফাহ মাদরাসা,দৃষ্টিপ্রতিবন্ধী ও ইয়াতিমখানায় ইফতারের আয়োজন করা হয়।

 

তৃতীয় পর্বে আমাদের ভালোবাসার ৯৩ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের টাকশা মসজিদ ও এতিমখানায় ইফতারের আয়োজন করা হয়। ‘আমাদের ভালবাসার ৯৩’এর সংশ্লিষ্টরা জানান,৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এহেন কর্মসূচী অব্যাহত থাকবে।

শিরোনাম