মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি রয়েছে উপদেষ্টা পরিষদেরঃ নাহিদ

স্টাফ রিপোর্টারঃ
মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি রয়েছে উপদেষ্টা পরিষদের। লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার কোনো প্রতিবাদ না করায় সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরেও মাহফুজ আলমকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।’

শিরোনাম