মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশ সীমান্তের শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি
বাংলাদেশ সীমান্তের শিশু নিহত। কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোড়া গুলিতে এক শিশু নিহতের খবর ছড়িয়েছে। গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন আহতও হয়েছেন। রবিবার সকাল ৯টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র।

শিশুটির নাম আফনান (৭)। সে একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তবে এ মৃত্যু নিয়ে ধুম্রজাল রয়ে গেছে। কেই কেউ বলছেন মারা যায়নি,আহত হয়েছে।

শিরোনাম