মিরপুরে আওয়ামীলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে আওয়ামীলীগের ঝটিকা মিছিল হয়েছে। এ সময় পুলিশ ৬ জনকে আটক করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর মডেল থানার পাইকপাড়া জি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে সড়কে আওয়ামী লীগ এবং ছাত্রলীগে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই মিরপুর থানায় মামলায় হয়।

শিরোনাম