মিরপুরে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ সদস্যের কমিটি গঠন

সংবাদ জমিন রিপোর্টঃ
আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ সদস্যের কমিটি গঠন। রাজধানীর মিরপুরের রূপনগর গার্মেন্টস ও কেমিকাল গোডাউনের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বীন জসিম এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে সদস্য সচিব করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

শিরোনাম