মিরপুরে বিউটি ফ্যাশনে আগুন

সংবাদ জমিন রিপোর্টঃ
মিরপুরে বিউটি ফ্যাশনে আগুন। রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় অবস্থিত বিউটি ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার মালিক বিউটি বেগম ও বায়ার সোমা দাবি করেছেন, এটি কোনও দুর্ঘটনা নয়,পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী,কারখানার ভেতরে কোনও কাজ চলছিল না, বিদ্যুৎ সংক্রান্ত কোনও সমস্যা ছিল না, তাই আগুন লাগার কোনও যৌক্তিক কারণ নেই।

শুক্রবার(২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালশী সড়কের একটি ছয়তলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম