মিরসরাইয়ে বিএনপি ও যুবদল সংঘর্ষ,প্রাণ গেল স্বেচ্ছাসেবকলীগ নেতার

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে বাণিজ্যমেলায় বিএনপি-যুবদল নেতার অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জাহেদ হোসেন মুন্না (২০) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরে এ ঘটনা ঘটে। এ সময় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই আরাফাত হোসেন (২৪) বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৪ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), নাজমুস সাকিব মারুফ (২২), শাহ আলম (৪৭), মো. আরমান (২৬)। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম