মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ সমন্বয়কের উপর ছাত্রলীগের হামলা,গ্রেফতার-১

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

আহত সমন্বয়কেরা হলেন মোজাহিদুল ইসলাম (১৮), ইমন সিদ্দিকী (২৩) ও জাকির হোসেন (২৪)। তাঁদের মধ্যে মোজাহিদুল ইসলামকে প্রথমে কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঘটনার পর আপন মিয়া নামের ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

শিরোনাম