মির্জা আব্বাসের বিপক্ষে লড়বেন এনসিপির প্রার্থী রিকশাচালক সুজন

সংবাদ জমিন রিপোর্ট:
মির্জা আব্বাসের বিপক্ষে লড়বেন এনসিপির প্রার্থী রিকশাচালক সুজন। জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে ঢাকা-৮ (পল্টন, মতিঝিল, শাহবাগ, রমনা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তিনি এনসিপি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শিরোনাম