মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন,দিলেন আলোচনার প্রস্তাব

স্টাফ রিপোর্টারঃ
মির্জা ফখরুলকে জামায়াত নেতা তাহেরের ফোন,দিলেন আলোচনার প্রস্তাব। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে মতৈক্যে পৌঁছাতে আলোচনার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিএনপির মহাসচিব বিষয়টি নিয়ে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল বিষয়টি দলের নেতাদের অবগত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শিরোনাম