মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশেষ প্রতিনিধিঃ
মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক ব্যক্তিকে ধমক দেওয়ার ১১ সেকেন্ডের ভাইরাল ভিডিও নিজের ফেসবুকে শেয়ার দেওয়ায় পদ হারিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা। তার এই কাজকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কৃত ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান (৩২)। তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। ২০১৮ সালে ছাত্রদলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করে পরাজিত হন। খাইরুল ভাঙ্গা উপজেলার বাসিন্দা। গত ২৫ অক্টোবর গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুরের খাদ্য অধিদফতরের উপপরিদর্শক পদে পরীক্ষার্থী যারা ফরিদপুরে এসে পরীক্ষা দিয়েছিলেন, তাদের ফুল দিয়ে বরণ করে আলোচনায় আসেন তিনি।

শিরোনাম