মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের মুখে কালি দেয়া নিয়ে তোলপাড়

বিশেষ প্রতিনিধি:
মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের মুখে কালি দেয়া নিয়ে তোলপাড়। জুলাই আন্দোলনে শহীদ ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালি’ মেখে দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে ভোর পর্যন্ত কে বা কারা এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মীর মুগ্ধের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। গত ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে স্তম্ভ ভাঙচুর করলে সেই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়।

শিরোনাম